বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ জুলাই ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
শেয়ার

আসছে ভারতীয় চিকিৎসক দল


আসছে ভারতীয় চিকিৎসক দল

রাজধানীতে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা দিতে ভারতের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে। ঢাকার ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শীঘ্রই ঢাকায় পৌঁছাবে। তারা রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা এবং বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন। তাদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার উপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও পৌঁছতে পারে।

২১ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতার প্রস্তাব দেন। সেই প্রেক্ষিতে ঢাকার ভারতীয় হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহায়সতার প্রস্তাব দিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠায়।