শনিবার । জুন ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ জুলাই ২০২৫, ২:৪২ অপরাহ্ন
শেয়ার

রাজধানীর মিরপুরে কসমো স্কুলে আগুন


রাজধানীর মিরপুরে কসমো স্কুলে আগুন

রাজধানীর মিরপুর সাড়ে-১১ সিটি ক্লাব মার্কেটের বিপরীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নীচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে পাঁচতলা ভবনের সর্বত্র প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলটির জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। স্কুলের শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়ার কাজ করছে এলাকাবাসী।