মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৩ জুলাই ২০২৫, ৪:০৪ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়ায় জানুয়ারি থেকে মে মাসে রেকর্ড জন্মহার


দক্ষিণ কোরিয়ায় রেকর্ড জন্মহার

চলতি বছরের জানুয়ারি থেকে মে এই প্রথম পাঁচ মাসে জন্মহারের রেকর্ড হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির পরিসংখ্যান বিষয়ক ব্যুরো থেকে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যান বিষয়ক ব্যুরোর কর্মকর্তাদের বরাত দিয়ে সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দেশটিতে নবজাতকের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৮ জনে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেশি।

এটি ১৯৮১ সালে এই ধরনের তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ বৃদ্ধির হার।