বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ জুলাই ২০২৫, ৪:০২ অপরাহ্ন
শেয়ার

মিরপুরে স্কুলের আগুন নিয়ন্ত্রণে


রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর সিটি ক্লাব মার্কেটের বিপরীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টার পর বুধবার দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।

এর আগে দুপুর ১টার দিকে মিরপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনে পাঁচতলা ভবনটির পুরোটাই ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়।