বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ জুলাই ২০২৫, ৭:০০ অপরাহ্ন
শেয়ার

প্রধান উপদেষ্টার সাথে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ


বিমানবাহিনী

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সৌজন্য এই সাক্ষাতে তারা সাম্প্রতিক পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। এ সময় বিমানবাহিনীর আধুনিকীকরণ, প্রশিক্ষণ কার্যক্রম এবং আন্তঃবাহিনী সমন্বয় নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে দুই পক্ষই পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন।