বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
শেয়ার

পাসপোর্ট ছাড়াই ফ্লাইট পরিচালনা, জেদ্দায় আটক বিমানের পাইলট


muntasir

ক্যাপ্টেন মুনতাসির রহমান

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান পাসপোর্ট ছাড়াই জেদ্দায় ফ্লাইট পরিচালনা করায় সৌদি ইমিগ্রেশনে আটক হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ নিয়ে জেদ্দা পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শেষে আটক করেন।

বিমান সূত্র জানিয়েছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিমান কর্তৃপক্ষের হস্তক্ষেপে ক্যাপ্টেন মুনতাসিরকে বিমানবন্দর থেকে হোটেলে স্থানান্তর করা হয়। পরে সন্ধ্যার ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাফিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

এর আগে একই ধরনের ঘটনার নজির রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফ্লাইট পরিচালনার সময় পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদ পাসপোর্ট ছাড়া দোহায় গিয়ে আটক হন। এছাড়া চলতি বছরের ৩১ জানুয়ারি ক্যাপ্টেন এনাম মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আটক হয়ে টিকিট কেটে দেশে ফেরত আসতে বাধ্য হন।