মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৮ অক্টোবর ২০২৫, ৯:০৯ অপরাহ্ন
শেয়ার

ভারতের পররাষ্ট্রসচিবের মন্তব্য ‘অযৌক্তিক’: পররাষ্ট্র উপদেষ্টা


touhid

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিক মন্তব্যকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বা আনওয়ারেন্টেড বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়য়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “এটা তাদের বিষয় নয়, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ ধরনের মন্তব্য একেবারেই আনওয়ারেন্টেড।”

গত সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে সম্ভাব্য দ্রুততম সময়ে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। তিনি আরও বলেন, নির্বাচনে বাংলাদেশের জনগণের রায় নিয়ে যে সরকার ক্ষমতায় আসবে, তাদের সঙ্গেই কাজ করবে ভারত।

বাংলাদেশ সরকার এই মন্তব্যকে ভারতের অভ্যন্তরীণ নীতির বাইরে গিয়ে করা বক্তব্য হিসেবে দেখছে বলে ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে একমাত্র বাংলাদেশের জনগণ।