
আমীর খসরু মাহমুদ চৌধুরী ।। ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রত্যকেটি দলের নিজস্ব কিছু অধিকার আছে। যারা বিএনপির সাথে আগে জোটে ছিল, তারা চাইলে আলাদাভাবে প্রার্থী দিতেই পারে, আবার জোটেও থাকতে পারে। কাউকে রুল করার মত কিছু নেই।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ঐকমত্যের বিষয়ে তিনি বলেন, যতটুকু ঐকমত্য হবে ততটুকু নিয়ে এগিয়ে যেতে হবে। রাজনীতিবিদদের সব নির্ধারণ করার দায়িত্ব জনগণ কোনও রাজনৈতিক দলকে দেয়নি। কোন দল কী করছে সেটা দলের সিদ্ধান্ত। বিএনপি বিএনপির মত করে সিদ্ধান্ত নেবে।
বিএনপি নেতা আমীর খসরু জানান, বাংলাদেশ জার্মানির আগামী দিনের সম্পর্ক, ব্যবসা বাণিজ্য নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, জার্মানরা মনে করছে বাংলাদেশে বিনিয়োগ ভালো হবে। শুধু নির্বাচিত সরকার হলেই বিনিয়োগ শুরু করবে জার্মানিসহ বিভিন্ন দেশ।






































