শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ অক্টোবর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
শেয়ার

গুমের মামলার পরোয়ানা গেল ১২ দপ্তরে


Sheikh Hasina

জোরপূর্বক অপহরণ ও গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ মোট ৩০ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের জন্য পুলিশ মহাপরিদর্শক এবং ১২টি সরকারি ও সামরিক দপ্তরে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। চিফ প্রসিকিউটর জানান, বুধবার বিকেলেই দুই মামলার ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে প্রধানসহ ১২টি দপ্তরে।

এসব দপ্তরের মধ্যে রয়েছে- সেনাপ্রধান, চিফ অব জেনারেল স্টাফ, অ্যাডজুটেন্ট জেনারেল, ডিজি , ডিজি , প্রিন্সিপাল স্টাফ অফিসার (আর্মড ফোর্সেস ডিভিশন), প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনেল সার্ভিস ডিরেক্টরেট, কমান্ড্যান্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল এবং আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশনের সিইও।

আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) সহ ২৩ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে -এর সাবেক পাঁচ মহাপরিচালক এবং- এর তিন সাবেক মহাপরিচালকও অন্তর্ভুক্ত।

এর আগে বুধবার, ট্রাইব্যুনাল–১ টিএফআই সেলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে এবং জেআইসিতে গুমের ঘটনায় আরেক মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ওই দিন সকালে দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

আইনের বিধান অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর তারা আর সরকারি চাকরিতে থাকতে পারবেন না। ফলে বর্তমানে যারা কর্মরত আছেন, তাদেরও সরাসরি গ্রেপ্তার করা যাবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।