বুধবার । জানুয়ারি ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ অক্টোবর ২০২৫, ৮:৩২ অপরাহ্ন
শেয়ার

ইস্তাম্বুলে শহিদুল আলমকে বরণ করলেন কনসাল জেনারেল


shahidul-alam

ইস্তাম্বুলে আজ শুক্রবার শহীদুল আলমকে বরণ করলেন কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

ইসরায়েলে আটক থাকা বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। শুক্রবার (১০ অক্টোবর) তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ইস্তাম্বুল পৌঁছালে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।

এর আগে, শুক্রবার দুপুরে শহিদুল আলমকে নিয়ে একটি ফ্লাইট ইসরায়েল থেকে তুরস্কের উদ্দেশে রওনা দেয়। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে পৌঁছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমকে মুক্ত করে দেশে ফেরাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শহিদুল আলম বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের অন্যতম পরিচিত মুখ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী। তাঁর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গত কয়েকদিন ধরে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল।