
গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন আন্দ্রি রাজোয়েলিনা, আর এর পরপরই ক্ষমতা দখল করেছে মাদাগাস্কারের সেনাবাহিনী। মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশটির সেনাবাহিনীর এক কর্নেল রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এএফপির।
এর আগে প্রেসিডেন্ট রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসনের পক্ষে ভোট দেয় মাদাগাস্কারের জাতীয় পরিষদ। ওইদিন অনুষ্ঠিত ভোটে ১৩০ জন সংসদ সদস্য অভিশংসনের পক্ষে মত দেন।
অভিশংসন প্রক্রিয়ার নিন্দা করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দেন রাজোয়েলিনা। তিনি বলেন, জাতীয় পরিষদ আগেই ভেঙে দেওয়া হয়েছিল, তাই সভাটি অবৈধভাবে অনুষ্ঠিত হয়েছে। তাঁর দাবি, ভোটটি ছিল ‘অসাংবিধানিক’।
তবে তারা প্রতিশ্রুতি দিয়েছে, দুই বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের খবর আসে। দেশটিতে এখন সামরিক শাসন প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।







































