
ফাইল ছবি
উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ থেকে সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতেেএ কথা জানানো হয়ছে।
গতকাল (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোটার্স অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম আগামী নভেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে। এছাড়া উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়েও কিছু মন্তব্য করেন তিনি।
যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে মন্তব্য করা হয় বিবৃতিতে।
বিভ্রান্তি দূর করতে বিবৃতিতে আরও বলা হয়- বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এই তথ্য সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।





































