সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২ নভেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
শেয়ার

কাল সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকার


Bangladesh-Government

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামীকাল সোমবার (৩ নভেম্বর) দুপুরে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এদিন দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে। স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তবে ঠিক কী বিষয়ে এই সংবাদ সম্মেলন হবে, তা এখনো জানানো হয়নি। রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম বা সম্ভাব্য রাজনৈতিক সংলাপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।