মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১ জানুয়ারি ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
শেয়ার

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমাল সরকার


mobile

ছবি: সংগৃহীত

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগে মোবাইল ফোন আমদানিতে ২৫ শতাংশ কাস্টমস ডিউটি আরোপ ছিল, যা কমিয়ে বর্তমানে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ক্ষেত্রে করহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

প্রেস সচিব বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের মোবাইল ফোন শিল্প আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। এতে দেশীয় উৎপাদন বাড়বে এবং বাজারে মোবাইল ফোনের দাম কমে আসার সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে বিদেশ থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত মোবাইল ফোন দেশে আনা হয়, যেগুলো সামান্য সংস্কার করে বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং সরকারও উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হয়। কর কমানোর ফলে দেশীয় উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং অবৈধ বা অনানুষ্ঠানিক বাজার নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেস সচিব আরও জানানো হয়, যারা দেশে মোবাইল ফোন সংযোজন বা অ্যাসেম্বলিং করছেন, তাদের ক্ষেত্রে আগে ১০ শতাংশ আমদানি শুল্ক দিতে হতো। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে এবং উৎপাদন খরচ কমাতে এখন থেকে তাদের মাত্র ৫ শতাংশ শুল্ক দিতে হবে।