শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৪ জানুয়ারি ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ন
শেয়ার

নতুন বছরে নতুন ওয়েব সিনেমায় সাদিয়া আয়মান


Sadia-Aiman

‘মায়াশালিক’, ‘স্বপ্নভূক’ ও ‘বিভাবরী’সহ একাধিক ওয়েব সিনেমায় অভিনয়ের মাধ্যমে ছয় বছরের ক্যারিয়ারে পরিচিতি পাওয়া অভিনেত্রী সাদিয়া আয়মান নতুন বছরে নতুন ওয়েব সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন। তিনি জানিয়েছেন, গত বছরের শেষ ভাগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে এবং চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে মুক্তির সম্ভাবনা রয়েছে।

সাদিয়া আয়মান বলেন, এখনো সিনেমার নাম, পরিচালক বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়ায় বিস্তারিত জানাতে পারছেন না। তবে মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি।

এদিকে নতুন বছরে তাঁর অভিনীত দুটি নাটকও মুক্তির অপেক্ষায় রয়েছে। নাটক দুটির শুটিং শেষ হয়েছে গত বছর, আর সেগুলো আসন্ন ঈদুল ফিতরে প্রচারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আরেকটি নতুন সিনেমা নিয়েও প্রাথমিক আলোচনা চলছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

গত বছর মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমা ও ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়ান সাদিয়া আয়মান। নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, আগের বছরের মতোই ভালো ও মানসম্মত কাজ উপহার দিতে চান তিনি।