শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ১০ জানুয়ারি ২০২৬, ৫:০২ অপরাহ্ন
শেয়ার

তামিম ইস্যুতে, বিসিবি পরিচালককে বহিষ্কারের দাবি হামিন আহমেদের


hamin

দেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ওপেনার তামিম ইকবালকেভারতীয় দালালবলে মন্তব্য করার অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের বিরুদ্ধে। এই মন্তব্য জানাজানি হওয়ার পর থেকেই দেশের ক্রিকেট মহলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। সাধারণ ভক্তদের পাশাপাশি তামিমের পাশে দাঁড়িয়েছেন সাবেক বর্তমান জাতীয় ক্রিকেটাররা।

এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন সাবেক ক্রিকেটার জনপ্রিয় ব্যান্ডমাইলস’-এর সদস্য হামিন আহমেদ। নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি জানি না কে এই বিসিবি পরিচালক এবং বুঝতে পারছি না কীভাবে এমন একজন, যার ক্রিকেটে কোনো অবদান নেই, তিনি এমন গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন। স্রেফ চাসিঙ্গাড়া বা ডাবের পানির খরচ বাঁচিয়ে প্রভাবশালী হওয়া যায় কিন্তু বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটারকে এমন অপমান করার অধিকার কারও নেই।

তিনি এই আচরণকেঅগ্রহণযোগ্য উদ্ধতআখ্যা দিয়ে অবিলম্বে ওই পরিচালকের বহিষ্কার এবং তামিমসহ সকল ক্রিকেটপ্রেমীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

তামিম ইকবালের প্রতি এমন অসম্মানজনক আচরণের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সংহতি জানিয়েছেন তার সতীর্থরাও। জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ, সাবেক পেসার রুবেল হোসেন, অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, মুমিনুল হক তাইজুল ইসলামসহ আরও অনেকেই তামিমের পাশে দাঁড়িয়েছেন। তারা একবাক্যে এই মন্তব্যের নিন্দা জানিয়ে ক্রিকেটের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন।

দেশের অন্যতম সেরা ওপেনারের বিরুদ্ধে একজন নীতিনির্ধারকের এমনসস্তা মনোভাবএবং মর্যাদাহানিকর বক্তব্য বিসিবির অভ্যন্তরীণ শৃঙ্খলা পেশাদারিত্বকেও এখন বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ক্রীড়াপ্রেমীদের দাবি, দ্রুত এই বিষয়ে তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুক ক্রিকেট বোর্ড।