
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে সোমবার (বাংলাদেশ সময় ভোরে) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল গোল্ডেন গ্লোব পুরস্কারের ৮৩তম আসর।
বিনোদন জগতের অন্যতম সম্মানজনক এই আসরে এবার ড্রামা বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে ‘হ্যামনেট’ এবং মিউজিক্যাল বা কমেডি বিভাগে বাজিমাত করেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।
এবারের আসরে বড় চমক দেখিয়েছে ব্রাজিলের সিনেমা ‘দ্য সিক্রেট এজেন্ট’। এটি যেমন সেরা বিদেশি ভাষার সিনেমা নির্বাচিত হয়েছে, তেমনি এই সিনেমার জন্য সেরা অভিনেতার (ড্রামা) পুরস্কার জিতে নিয়েছেন ওয়াগনার মোরা।
ভ্যারাইটি অবলম্বনে দেখে নেওয়া যাক ৮৩তম গোল্ডেন গ্লোবের প্রধান বিজয়ীদের তালিকা:
চলচ্চিত্র বিভাগ
- সেরা চলচ্চিত্র (ড্রামা): হ্যামনেট
- সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল বা কমেডি): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
- সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
- সেরা অভিনেতা (ড্রামা): ওয়াগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট)
- সেরা অভিনেত্রী (ড্রামা): জেসি বাকলি (হ্যামনেট)
- সেরা অভিনেতা (মিউজিক্যাল বা কমেডি): টিমোথি শ্যালামে (মেরি সুপ্রিম)
- সেরা অভিনেত্রী (মিউজিক্যাল বা কমেডি): রোজ বার্ন (ইফ হ্যাড লেটস আই উড কিক ইউ)
- সেরা অ্যানিমেটেড সিনেমা: কে-পপ ডেমন হান্টার্স (নেটফ্লিক্স)
- সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল)
- সেরা মৌলিক গান: ‘গোল্ডেন’ (সিনেমা: কে-পপ ডেমন হান্টার্স)
টেলিভিশন বিভাগ
- সেরা টিভি সিরিজ (ড্রামা): দ্য পিট (এইচবিও ম্যাক্স)
- সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল বা কমেডি): দ্য স্টুডিও (অ্যাপল টিভি)
- সেরা লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ: অ্যাডোলোসেন্স (নেটফ্লিক্স)
প্রতিবারের মতো এবারও গোল্ডেন গ্লোবের মঞ্চে হলিউড তারকাদের মিলনমেলা বসেছিল। অনেক প্রত্যাশিত নাম পুরস্কার জিতলেও বেশ কিছু বিভাগে নতুনদের জয় আসরটিতে বাড়তি উন্মাদনা যোগ করেছে।













































