সোমবার । জুন ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৪ জানুয়ারি ২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ন
শেয়ার

বিয়ে করছেন জেফার-রাফসান


Jefer-Rafsan

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। প্রায় এক বছর ধরে তাদের প্রেমের আলোচনা চললেও এ বিষয়ে দুজনই ছিলেন নীরব।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের অতিথিদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ইতোমধ্যে আমন্ত্রণপত্রও পৌঁছে গেছে স্বজনদের কাছে।

জেফার ও রাফসান দীর্ঘদিনের বন্ধু ছিলেন। বন্ধুত্ব থেকেই সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে। গত বছর থাইল্যান্ড ভ্রমণের সময় তাদের একসঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থাকা জেফার ও রাফসান এবার সেই নীরবতা ভেঙে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিচ্ছেন।