
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির ষষ্ঠ দিনে ৬০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে দিনব্যাপী এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
এদিন মোট ১০৪টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ৬০টি আপিল আবেদন মঞ্জুর করা হয়। একই সঙ্গে ২৯টি আপিল আবেদন নামঞ্জুর করে কমিশন।

এ ছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা পাঁচটি আপিল আবেদনও নামঞ্জুর করা হয়েছে। বাকি ১০টি আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।








































