শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শেয়ার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: শ্রেষ্ঠ অভিনেতা নিশো, অভিনেত্রী পুতুল


Nisho-Putul

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২৮ বিভাগে বিজয়ী শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রের নাম প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করেছে।

সেরা অভিনেতা হয়েছেন আফরান নিশো, যিনি ‘সুরঙ্গ’ সিনেমায় অভিনয় করেছেন। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল, তার কীর্তি ‘সাঁতাও’ সিনেমার জন্য। সেরা সিনেমার খেতাব পেয়েছে খন্দকার সুমনের ‘সাঁতাও’।

এবার যৌথভাবে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে।

অন্য প্রধান পুরস্কারগুলোতে নির্বাচিত হয়েছেন—

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: চৈত্রালী সমদ্দার (‘মরিয়ম’)

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: এলিজা বিনতে এলাহী (‘লীলাবতী নাগ: দ্য রেবেল’)

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: খন্দকার সুমন (‘সাঁতাও’)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: মনির আহাম্মেদ (‘সুড়ঙ্গ’)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: নাজিয়া হক অর্ষা (‘ওরা সাত জন’)

শ্রেষ্ঠ খলঅভিনেতা: আশীষ খন্দকার (‘অ্যাভেঞ্জার অব সুন্দরবন’)

শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা: শহীদুজ্জামান সেলিম (‘সুরঙ্গ’)

শ্রেষ্ঠ শিশু শিল্পী: মো. লিয়ন (‘আম কাঁঠালের ছুটি’)

শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: আরিফ হাসান আনাইরা খান (‘আম কাঁঠালের ছুটি’)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক: ইমন চৌধুরী (‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’)

সঙ্গীত ও নৃত্য বিভাগে পুরস্কার পেয়েছেন—

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক: হাবিবুর রহমান (‘লাল শাড়ি’)

শ্রেষ্ঠ গায়ক: বালাম (‘ও প্রিয়তমা-প্রিয়তমা’)

শ্রেষ্ঠ গায়িকা: অবন্তী দেব সিঁথি (‘সুরঙ্গ’)

শ্রেষ্ঠ গীতিকার: সোমেশ্বর অলি (‘ঈশ্বর- প্রিয়তমা’)

শ্রেষ্ঠ সুরকার: প্রিন্স মাহমুদ (‘ঈশ্বর- প্রিয়তমা’)

চিত্রনাট্য ও অন্যান্য বিভাগে নির্বাচিত হয়েছেন—

শ্রেষ্ঠ কাহিনিকার: ফারুক হোসেন (‘প্রিয়তমা’)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: নিয়ামুল মুক্তা (‘রক্তজবা’)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: যুগ্মভাবে রায়হান রাফী (‘সুড়ঙ্গ’) ও সৈয়দ নাজিম উদ দৌলা

শ্রেষ্ঠ সম্পাদক: মো. সালাহ উদ্দিন আহমেদ বাবু (‘ওরা সাত জন’)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: শহীদুল ইসলাম (‘সুড়ঙ্গ’)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: সুমন কুমার সরকার (‘সুড়ঙ্গ’)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক: সুজন মাহমুদ (‘সাঁতাও’)

শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা: বীথি আফরীন (‘সুড়ঙ্গ’)

শ্রেষ্ঠ মেক-আপম্যান: সবুজ (‘প্রিয়তমা’)

এতে দেশের চলচ্চিত্র জগতে ২০২৩ সালের সেরা প্রতিভা ও সৃজনশীল কীর্তির স্বীকৃতি দেওয়া হয়েছে।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প