রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
শেয়ার

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তনে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী


salauddin

১২ মার্চ জাতীয় সংসদের নতুন অধিবেশন আহ্বান করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ১২ মার্চ জাতীয় সংসদের নতুন অধিবেশন আহ্বান করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করবেন। নিয়ম অনুযায়ী অধিবেশন শুরুর অন্তত ১৫ দিন আগে প্রজ্ঞাপন জারি করতে হয়, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আসন্ন এই অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এছাড়া প্রথামাফিক অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণও থাকবে।

একই সময়ে পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাহিনীটির উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু পরিবর্তন অবশ্যই আসবে, তবে এর জন্য কিছুটা সময়ের প্রয়োজন। পুলিশের সংস্কার ও কাজের গতি বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন রাষ্ট্রপতি বা স্পিকার পদের সুনির্দিষ্ট নাম নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে তিনি পরিষ্কার করেন।

অন্যদিকে, রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করার মতো যেকোনো ঘটনায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।