
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার চলমান মতপার্থক্য সংলাপ ও সুপ্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর আল জাজিরা।
শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পবিত্র রমজান মাসের সংযম ও ইসলাম ধর্মের সংহতির চেতনা সামনে রেখে আফগানিস্তান ও পাকিস্তান যেন পারস্পরিক বিরোধ সংলাপের মাধ্যমে সমাধান করে।
আরাগচি বলেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যে গঠনমূলক সংলাপ সহজতর করা, পারস্পরিক বোঝাপড়া গভীর করা এবং সহযোগিতা বাড়াতে তেহরান প্রয়োজন হলে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগান সীমান্তসংলগ্ন ডুরান্ড লাইনে অবস্থিত পাকিস্তানি সেনাচৌকিতে অতর্কিত হামলা চালানো হয়। এতে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত ও কয়েকজন অপহৃত হন। এই ঘটনার প্রতিক্রিয়াতেই শুক্রবার ভোরে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছে পাকিস্তান। অভিযানে অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন।






































