রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩২ পূর্বাহ্ন
শেয়ার

পাকিস্তান ‘অসাধারণভাবে ভালো’ করছে: ট্রাম্প


Trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফটোসেশনে অংশ নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, পাকিস্তান বর্তমানে ‘অসাধারণভাবে ভালো’ করছে।

ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ট্রাম্প।

এ সময় তাকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিয়ে হস্তক্ষেপ করবেন কি না—এ প্রশ্ন করা হলে তিনি বলেন, চাইলে তিনি বিষয়টিতে যুক্ত হতে পারেন এবং পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক ‘খুবই ভালো’।

ট্রাম্প আরও বলেন, পাকিস্তানে একজন দারুণ প্রধানমন্ত্রী ও একজন শক্তিশালী সামরিক নেতা রয়েছেন, যাঁদের দুজনকেই তিনি অত্যন্ত সম্মান করেন।