
ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শহরের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও এখনও জানা যায়নি।
বিস্তারিত আসছে…





































