
অভিনেতা জাহের আলভী ও তার স্ত্রী ইকরা
আত্মহত্যা করেছেন ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার।
জানা গেছে, জাহের আলভী বর্তমানে নেপালে আছেন। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি গণমাধ্যমে মুখ খুলেননি।
এর আগে ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে এই দম্পতির।





































