বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শেয়ার

নিরাপদে দেশে ফেরার আকুতি সোনাল চৌহানের


Sonal-Chowhan

বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দুবাইয়ে আটকে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। পশ্চিম এশিয়ায় সামরিক উত্তেজনার কারণে দুবাইয়ের আকাশপথে ফ্লাইট চলাচল স্থগিত থাকায় তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন।

এ আবস্থায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ট্যাগ করে নিরাপদে দেশে ফেরার জন্য সহায়তা চান।

এদিকে একই পরিস্থিতিতে ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং দক্ষিণি চলচ্চিত্র তারকা অজিত কুমারও দুবাইয়ে আটকে আছেন বলে জানা গেছে। পাশাপাশি দোহায় থাকা একটি ভারতীয় বাস্কেটবল দলের যাত্রাও স্থগিত রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান, ইরাক, কুয়েত, ইসরায়েল ও বাহরাইনের আকাশসীমায় কার্যত বিমান চলাচল বন্ধ হয়ে গেছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপসাগরীয় অঞ্চলে ফ্লাইট সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস