বুধবার । মার্চ ৪, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ৪ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী


যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির || ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে। এমনকি কোনো ধারা সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে চুক্তিতে।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাড়তি শুল্ক নিয়ে রায় দিয়েছে। এ অবস্থায় বাড়তি শুল্কের বিষয়টি বিকাশমান।

বাণিজ্যমন্ত্রী বলেন, নন-ট্যারিফ কিছু বাধা আছে বাংলাদেশে। তবে এই বাধা সরাতে পারলে দেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আসবে। বাংলাদেশ এসব বাধা দূর করার বিষয়ে আশ্বস্ত করেছে।

ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠিতে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের পাশাপাশি প্রতিরক্ষা চুক্তির বিষয়ে সহযোগিতা চাওয়া নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য চুক্তি আলোচনার বিষয় হিসেবে আসেনি। আর সামরিক বিষয় বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় নয়।