
সংগৃহীত ছবি
ইরানের তথাকথিত ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে জড়িত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের আলোচনায় অচলাবস্থার মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ অর্থ স্থানান্তর করা হয়েছে। এসব অর্থ ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের দাবি, এই আর্থিক নেটওয়ার্ক ব্যবহার করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তহবিল সরানো হচ্ছিল। নতুন এ নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ এবং তাদের সঙ্গে মার্কিন লেনদেন সীমিত হবে।

সূত্র: আল–জাজিরা








































