বুধবার । এপ্রিল ২৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৯ এপ্রিল ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন
শেয়ার

১৬ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, সিক্যুয়েল নিয়ে মুখ খুললেন আমির খান


দীর্ঘ ১৬ বছর পর অবশেষে আসছে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল। ছবির অভিনেতা আমির খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে বহুদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে ভক্তদের।

আমির খান জানান, পরিচালক রাজকুমার হিরানি বর্তমানে ‘থ্রি ইডিয়টস ২’-এর কাজ করছেন। তিনি ইতোমধ্যে গল্প শুনেছেন এবং সেটি তাঁর দারুণ লেগেছে। যদিও চিত্রনাট্যের কিছু কাজ এখনো বাকি রয়েছে।

নতুন ছবির গল্প এগোবে মূল কাহিনির প্রায় এক দশক পর থেকে। অর্থাৎ র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের পরবর্তী অধ্যায় এবার বড় পর্দায় দেখা যাবে।

আমির আরও বলেন, প্রথম ছবির মতোই সিক্যুয়েলেও হাস্যরস থাকবে। পাশাপাশি জনপ্রিয় চরিত্র ফানসুখ ওয়াংডু তথা র‍্যাঞ্চো চরিত্রে ফিরতে তিনি ভীষণ উচ্ছ্বসিত।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ শুধু ব্যবসাসফল সিনেমাই ছিল না, ভারতের শিক্ষাব্যবস্থা, বন্ধুত্ব ও স্বপ্নপূরণের বার্তায় এটি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন আর মাধবন, শারমান যোশী ও কারিনা কাপুর।

সূত্র: ইন্ডিয়া টুডে