
ক্রিস্টি নোম। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোমকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়ে ট্রাম্প বলেন, চলতি মার্চ মাসের শেষে দায়িত্ব ছাড়বেন নোম।
মাত্র এক বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালনের পরই তাকে এই পদ ছাড়তে হচ্ছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ওকলাহোমা অঙ্গরাজ্যের সিনেটর মার্কওয়েন মুলিনকে নতুন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, আগামী ৩১ মার্চ থেকে মুলিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন।
তবে ট্রাম্পের মতে, আগের দায়িত্বে ‘ভালো কাজ করা’ নোমকে সম্পূর্ণ সরিয়ে দেওয়া হচ্ছে না। তাকে ‘এনভয় ফর দ্য শিল্ড অব দ্য আমেরিকাস’ নামে নতুন একটি পদে দায়িত্ব দেওয়া হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান





































