শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ মার্চ ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
শেয়ার

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী, দ্রুত সিঙ্গাপুর নেওয়ার নির্দেশ


Abbas-PM

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

রাজধানীর এভারকেয়ার হাসপাতারলে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে সেখানে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জুমার নামাজের পর তিনি হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

এর আগে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। সেখানে তাকে ভর্তি করা হবে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।