শনিবার । মার্চ ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৪ মার্চ ২০২৬, ৬:০০ অপরাহ্ন
শেয়ার

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন


Nagad

বন্যা খাতুনের হাতে স্বর্ণের হার তুলে দেন জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া

বৈধ পথে রেমিট্যান্স পাঠানো উৎসাহিত করতে মোবাইল আর্থিক সেবা নগদের ‘হার না মানা হার’ ক্যাম্পেইনের প্রথম বিজয়ী হয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার বন্যা খাতুন। দুবাইপ্রবাসী স্বামী মো. ফরিদের পাঠানো অর্থ নগদের মাধ্যমে গ্রহণ করে তিনি এই আকর্ষণীয় পুরস্কার জিতে নেন।

সম্প্রতি ফরিদপুরের মধুখালীতে বন্যা খাতুনের বাড়িতে সশরীরে হাজির হয়ে তার হাতে স্বর্ণের হার তুলে দেন জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। প্রিয় অভিনেত্রীর হাত থেকে এমন উপহার পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন বন্যা খাতুন ও তার পরিবার।

পুরস্কার পাওয়ার পর ভিডিও কলের মাধ্যমে দুবাই থেকে যুক্ত হন প্রবাসী মো. ফরিদ। তিনি বলেন, “নগদে রেমিট্যান্স পাঠালে এমন গিফট পাওয়া যাবে তা জানতাম, কিন্তু সেই হার আমার ঘরেই যাবে তা ছিল ভাবনার বাইরে। পরিবারের জন্য নিয়মিত নগদের মাধ্যমেই টাকা পাঠাই, এই উপহার আমাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিল।”

ঈদুল ফিতরের আগে প্রবাসীদের পরিবারে বাড়তি আনন্দ দিতেই ‘হার না মানা হার’ ক্যাম্পেইনটি চালু করেছে নগদ। প্রবাসীরা নগদের মাধ্যমে সর্বনিম্ন ১০ হাজার টাকা রেমিট্যান্স পাঠালেই দেশে থাকা প্রিয়জনদের জন্য স্বর্ণের হার জেতার সুযোগ থাকছে।

নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার জানান, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর প্রক্রিয়াটিকে আরও আনন্দময় করতেই তাদের এই বিশেষ উদ্যোগ।