শুক্রবার । মার্চ ২০, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২০ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শেয়ার

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সর্বাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান


f 35

চলমান যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইরান কোনো মার্কিন যুদ্ধবিমানকে আঘাত করতে সক্ষম হলো

ইরানের হামলায় আঘাতপ্রাপ্ত হয়ে একটি সর্বাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানকে জরুরি অবতরণ করতে হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সিএনএনকে দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ইরানের হামলায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পাইলটকে জরুরি অবতরণ করতে বাধ্য হতে হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের হামলায় সর্বাধুনিক এই মার্কিন যুদ্ধবিমান ‌‘ধ্বংস’ হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক সূত্রও তাদের একটি এফ-৩৫ যুদ্ধবিমানের জরুরি অবতরনের কথা স্বীকার করেছে।

চলমান যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইরান কোনো মার্কিন যুদ্ধবিমানকে আঘাত করতে সক্ষম হলো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।