রবিবার । এপ্রিল ১২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১২ এপ্রিল ২০২৬, ৬:২১ পূর্বাহ্ন
শেয়ার

রোববারও চলবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা


US-Iran-Talks

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ আলোচনা দ্বিতীয় দিনে গড়িয়েছে। আজ রোববারও ইসলামাবাদে এই বৈঠক অব্যাহত থাকার কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ আলোচনার সূচনা থেকে এখন পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা পার হলেও আলোচনা থেমে নেই। রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক এখনও চলছে, যেখানে দুই পক্ষের প্রতিনিধিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করছেন।

এর আগে একই সূত্র জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার একটি ধাপ শেষ হয়েছে। পরবর্তী ধাপে উভয় পক্ষের বিশেষজ্ঞ দল আবারও খসড়া প্রস্তাব বিনিময় করছে, যা থেকে বোঝা যাচ্ছে আলোচনাটি ধাপে ধাপে অগ্রসর হচ্ছে এবং এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

সূত্র: আল–জাজিরা