বৃহস্পতিবার । এপ্রিল ১৬, ২০২৬
ডেস্ক রিপোর্ট আন্তর্জাতিক ১৬ এপ্রিল ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
শেয়ার

‘ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত’


Pit-Hegseth

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানকে ঘিরে কড়া অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান কোনো চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরুর জন্য মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে মার্কিন নৌবাহিনী।

হেগসেথ দাবি করেন, ইরানের কার্যকর নৌবাহিনী না থাকায় এই অঞ্চলে নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব হচ্ছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান যদি কোনো সমঝোতায় না আসে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।

এদিকে, যুদ্ধবিরতির সময় ইরানে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে চীন আশ্বস্ত করেছে বলেও জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

হরমুজ প্রণালি ইস্যুতে তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ উন্মুক্ত রাখতে আন্তর্জাতিক সহযোগিতা চায় ওয়াশিংটন।

সূত্র: আল জাজিরা