
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এর সঙ্গে শান্তি চুক্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে।
তিনি জানান, হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত এবং বাণিজ্যের জন্য খুলে দেওয়া হলেও ইরানকে ঘিরে মার্কিন নৌ অবরোধ কার্যকর থাকবে।
ট্রাম্প বলেন, ‘যতক্ষণ না আমাদের সঙ্গে তাদের লেনদেন ১০০ শতাংশ সম্পন্ন হয় ততক্ষণ নৌ অবরোধ সম্পূর্ণভাবে কার্যকর থাকবে।’

তিনি আরও উল্লেখ করেন, এই প্রক্রিয়া দ্রুত শেষ হতে পারে, কারণ বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয় ইতোমধ্যে আলোচনায় সমাধান করা হয়েছে।





































