শুক্রবার । এপ্রিল ১৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৭ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শেয়ার

পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে রাজি ইরান, দাবি ট্রাম্পের


Trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরান অনির্দিষ্টকালের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে রাজি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ এপ্রিল) মার্কিন সংবাদ সংস্থা ব্লুম্বার্গ-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে সংঘাত শুরু করেছিল, সেই প্রেক্ষাপটেই এই চুক্তির অগ্রগতি হয়েছে।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত এবং বাণিজ্যের জন্য প্রস্তুত। তবে ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে এবং তা চলবে যতক্ষণ না দুই দেশের মধ্যে লেনদেন শতভাগ সম্পন্ন হচ্ছে।

উল্লেখ্য, ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কিছু শর্তসাপেক্ষে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন।