বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩০ এপ্রিল ২০২৬, ৬:২৪ পূর্বাহ্ন
শেয়ার

ঈদে ফিরছেন তৌকীর আহমেদ


Taukir-Ahmed

তৌকীর আহমেদ

দীর্ঘদিন ধরে নাটক ও টেলিফিল্মে দর্শকদের মুগ্ধ করা জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন টেলিফিল্ম নিয়ে ফিরছেন। ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ শিরোনামের এই বিশেষ টেলিফিল্মে তিনি চিত্রনাট্য লেখার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। নির্মাণে রয়েছেন আরিফ খান।

তৌকীর আহমেদ জানান, প্রচলিত ঈদের আনন্দঘন গল্পের বাইরে গিয়ে ভিন্নধর্মী কাহিনী তুলে ধরার চেষ্টা করেছেন তিনি, যেখানে জীবনের নানা বাঁক ও অভিজ্ঞতা উঠে এসেছে। নির্মাতা আরিফ খানের কাজ নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিচালক আরিফ খান বলেন, তৌকীর আহমেদের গল্প ও অভিনয় সবসময়ই প্রশংসনীয়, এবং এই টেলিফিল্মেও তিনি সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।

তারকাবহুল এই টেলিফিল্মে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, দীপা খন্দকার ও জাকিয়া বারী মমসহ আরও অনেকে।