
ছবি: সংগৃহীত
লিভারপুলের পোস্টার বয় মোহামেদ সালাহকে অধিনায়কত্বে রেখেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে মিসর। ফরোয়ার্ড লাইনে সালাহর সঙ্গে আক্রমণভাগের মূল দায়িত্বে থাকবেন ম্যানচেস্টার সিটির ইনফর্ম স্ট্রাইকার ওমর মারমুশ। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসতে যাচ্ছে বিশ্বফুটবলের এই সর্বোচ্চ আসর।
বিশ্বকাপকে সামনে রেখে ঘোষিত প্রাথমিক ২৭ জনের স্কোয়াড থেকে কপাল পুড়েছে ফরোয়ার্ড মোস্তফা মোহামেদের; মূল দলে জায়গা পাননি তিনি। তবে এবারের স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। এর আগে মিসর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে মাঠ কাঁপানো হামজা এবার জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।
এক নজরে মিসরের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: মোহামেদ এল শেনায়ি, মোস্তফা শোবের, এল মাহদি সোলেমান এবং মোহামেদ আলা।
ডিফেন্ডার: মোহামেদ হানির, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেল মজিদ, মোহামেদ আবদেলমোনেম, আহমেদ ফাতুহ এবং করিম হাফেজ।
মিডফিল্ডার: মারওয়ান আতিয়া, মোহানাদ লাশিন, নাবিল ইমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, ইমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল এবং হাইসেম হাসান।
ফরোয়ার্ড: মোহামেদ সালাহ (অধিনায়ক), ওমর মারমুশ, আকতার আবদুল্লাহ এবং হামজা আবদেলকারিম।















































