সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৯ আগস্ট ২০১৫, ৪:২২ অপরাহ্ন
শেয়ার

নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ৭০তম বার্ষিকী


atomহিরোশিমায় বোমা হামলার তিন দিন পর, ১৯৪৫ সালের ৯ই অাগস্ট যুক্তরাষ্ট্র দ্বিতীয় পারমাণবিক বোমাটি ফেলেছিল জাপানের নাগাসাকি শহরে। হামলায় শহরের ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।

রোববার সেই ঘটনার ৭০তম বার্ষিকী স্মরণ করছে জাপানিরা। স্মরণ অনুষ্ঠান শুরু হয় এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে। এরপর নাগাসাকির মেয়র এবং জাপানের প্রধানমন্ত্রী বক্তব্য দেন।

১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র নাগাসাকিতে বোমা ফেললেও এটি তাদের লক্ষ্য ছিল না। হামলা চালানোর সময় মূল লক্ষ্যবস্তু কোকুরা শহর ছিল মেঘে ঢাকা, ফলে বিকল্প লক্ষ্য হিসেবে এই শহরে বোমা ফেলা হয়।