
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গানদাপুর অভিযোগ করেছেন, গভর্নরের শাসন জারি ও ইমরান খানকে রাজনীতি থেকে ছিটকে দেওয়ার একটি পরিকল্পনা চলছে। তিনি এ ধরনের উদ্যোগকে ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন।
এমন সময় পিটিআইয়ের পক্ষ থেকে এ অবস্থানের কথা জানানো হলো, যখন পাকিস্তানের রাজনীতিতে ‘মাইনাস ইমরান’ গুঞ্জন আবারও ডালপালা মেলেছে। সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জাতীয়ভাবে এবং দলটির অভ্যন্তরে উত্তেজনা বাড়ছে।
এদিকে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা আজমা বুখারি ও তাঁর মিত্রদের বিরুদ্ধে পিটিআইয়ের অভ্যন্তরে ভাঙন ধরাতে প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ এনেছেন দলটির মুখপাত্র শেখ ওয়াক্কাস আকরাম।
তবে আজমা বুখারি বলেন, নিজের বোন ও দলের কারণেই ইমরান খান রাজনীতিতে একঘরে হয়ে পড়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, দেখুন, ভাগ্যের কী নির্মম পরিহাস! যিনি নওয়াজ শরিফকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন, তিনি নিজেই এখন ঘরে এবং নিজের দলে একঘরে হয়ে পড়েছেন।





































