রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৪ আগস্ট ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
শেয়ার

তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার


Touhid-Afridi
কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে বরিশাল থেকে তাকে আটক করা হয়।

এর আগে গত ১৭ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে দায়ের করা এক মামলায় তার বাবা মো. নাসির উদ্দীন সাথীকেও গ্রেপ্তার করেছিল পুলিশ।

জানা গেছে, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মামলাটি ২০২৩ সালের ৩০ আগস্ট করা হয়। মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনাকে। দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তৃতীয় আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন।

তৌহিদ আফ্রিদি মামলার ১১ নম্বর আসামি এবং তার বাবা নাসির উদ্দীন সাথী ২২ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত।

হত্যা ও হামলার অভিযোগে দায়ের করা মামলাটিতে মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।