
রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু অভিযান পরিচালনাকালে গ্রেপ্তার হন তারা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়।
তিনি জানান, রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে কোতয়ালী থানায় ১ জন, বদরগঞ্জ থানায় ১ জন, গংগাচড়া মডেল থানায় ১ জন, পীরগাছা থানায় ১ জন, মিঠাপুকুর থানায় ১ জন ও পীরগঞ্জ থানায় ১ জন গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। আইন অনুসারে প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।









































