রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

ঝিনাইদহে সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত ২


jhenaidah-accident

ছবি: সংগৃহীত


ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সেতুর রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে গেছে একটি পণ্যবাহী ট্রাক। মর্মান্তিক এ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহত দুজনের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের গড়াগঞ্জ বাজার অতিক্রম করে বড়দাহ পুরাতন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ডালবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে যাচ্ছিল। গভীর রাতে বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নিচে কুমার নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শৈলকূপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। দীর্ঘ চেষ্টা শেষে রোববার ভোরে প্রথমে মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল আনুমানিক ৮টার দিকে ট্রাকচালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।