রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৪ জানুয়ারি ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
শেয়ার

ঘন কুয়াশার কারণে সিলেটে নামলো ছয় আন্তর্জাতিক ফ্লাইট


Osmani airport

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

রোববার (৬ জানুয়ারি) সকালে ঘন কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলো শাহজালাল বিমানবন্দরে নামতে ব্যর্থ হয়। পরে বিকল্প হিসেবে এগুলো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, কুয়াশার কারণে ঢাকার ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। তিনি আরও বলেন, আমাদের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটও আজ ছিল। কুয়াশা কেটে যাওয়ার পর এসব ফ্লাইট ঢাকায় ফিরে গেছে।

ঘন কুয়াশার কারণে রাজধানীর আকাশপথে বিমান চলাচল ব্যাহত হলেও সিলেটে ফ্লাইট অবতরণের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।