
আজ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনে দর্শকদের জন্য থাকছে দেশি-বিদেশি চলচ্চিত্রের এক বৈচিত্র্যময় আয়োজন। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে সিনেমার প্রদর্শনী চলবে টানা সন্ধ্যা ৭টা পর্যন্ত। উৎসবের প্রধান ভেন্যুগুলোতে আজ বিশ্বের বিভিন্ন দেশের দর্শনন্দিত সিনেমাগুলো দেখার সুযোগ পাবেন চলচ্চিত্রপ্রেমীরা।
জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন)
- সকাল ১০:৩০ – ডিবেট (জার্মানি, পোল্যান্ড ও নেদারল্যান্ডস)
- বেলা ০১:০০ – অল কোয়ায়েট অ্যাট সানরাইজ (চীন)
- বেলা ০৩:০০ – লায়নেস (এস্তোনিয়া ও লাটভিয়া)
- সন্ধ্যা ০৭:০০ – দ্য স্টোরি অব আ রক (বাংলাদেশ)
জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
- সকাল ১০:৩০ – রিডেম্পশন (রাশিয়া)
- বেলা ০১:০০ – হায়েস (কাতার ও যুক্তরাজ্য)
- বেলা ০৩:০০ – তমোশিবি (ইতালি)
- বিকেল ০৫:০০ – আ ভাস্ট অ্যালগরিদম অব হিউম্যানিটি: দ্য মুভি (দক্ষিণ কোরিয়া)
- সন্ধ্যা ০৭:০০ – আ লোনলি পারসনস মনোলগ (আজারবাইজান)
শিল্পকলা একাডেমি (ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়াম)
- সকাল ১০:৩০ – কিং ফিশার (ভারত)
- বেলা ০১:০০ – আই অ্যাম হোয়াট আই অ্যাম (চীন)
- বেলা ০৩:০০ – ফিশ অন দ্য হুক (তাজিকিস্তান ও ইরান)
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা
- সকাল ১০:৩০ – আবেল (কাজাখস্তান)
- বেলা ০২:৩০ – থ্রি ওয়েডিং অ্যান্ড ওয়ান এসকেপ (রিপাবলিক অব আবখাজিয়া)
- বিকেল ০৪:০০ – পাপা বুকা (ভারত ও পাপুয়া নিউগিনি)
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম
- বেলা ১১:০০ – অল কোয়ায়েট অ্যাট সানরাইজ (চীন)
- বেলা ০১:০০ – আল আওদা (সিঙ্গাপুর)
- বেলা ০৩:০০ – হুইসপার নাম নেম (ইরান)
বিশ্ব চলচ্চিত্রের এই মিলনমেলায় আজ সারাদিনই মুখরিত থাকবে ঢাকার রাজপথ ও উৎসবের কেন্দ্রগুলো।











































