
বিএসআরআই-এর অধীনে উচ্চপদে কাজের সুযোগ দিয়ে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৪টি ক্যাটাগরিতে ১৭ জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
১. মেডিকেল অফিসার (গ্রেড-৬)
- পদসংখ্যা: ০১টি।
- যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি এবং সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা।
- বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
- বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
২. বৈজ্ঞানিক কর্মকর্তা (গ্রেড-৯)
- পদসংখ্যা: ১৪টি।
- যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে (কৃষি বিজ্ঞান/কৃষি অর্থনীতি/কৃষি প্রকৌশল/কৃষি পরিসংখ্যান) বিএসসি বা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। রসায়ন, ফলিত রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান বা পরিসংখ্যানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর থাকলেও আবেদন করা যাবে।
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
- বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
৩. সহকারী পরিচালক (প্রশাসন) (গ্রেড-৯)
- পদসংখ্যা: ০১টি।
- যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির অনার্স ডিগ্রি।
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
- বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
৪. সংরক্ষণ প্রকৌশলী (গ্রেড-৯)
- পদসংখ্যা: ০১টি।
- যোগ্যতা: মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
- বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি পরীক্ষার ফি বাবদ ২০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার মহাপরিচালক, বিএসআরআই বরাবর জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিকদের জন্য ফি মাত্র ৫০ টাকা।
আবেদনের প্রক্রিয়া
- মেডিকেল অফিসার পদ: প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘মডেল ফরম’ পূরণ করে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা।
- অন্যান্য পদ: ২ থেকে ৪ নম্বর পদের প্রার্থীরা অনলাইনে bsri.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ৮ জানুয়ারি ২০২৬।
- আবেদন শেষ: ২৮ জানুয়ারি ২০২৬।














































