সোমবার । জুন ৮, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ১৪ জানুয়ারি ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন
শেয়ার

ঢাকা চলচ্চিত্র উৎসবে আজ কোন সিনেমা কোথায়?


Film Festival

আজ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫ম দিনে দর্শকদের জন্য থাকছে দেশি-বিদেশি চলচ্চিত্রের এক বৈচিত্র্যময় আয়োজন। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে সিনেমার প্রদর্শনী চলবে টানা সন্ধ্যা ৭টা পর্যন্ত। উৎসবের প্রধান ভেন্যুগুলোতে আজ বিশ্বের বিভিন্ন দেশের দর্শনন্দিত সিনেমাগুলো দেখার সুযোগ পাবেন চলচ্চিত্রপ্রেমীরা। 

প্রধান মিলনায়তন, জাতীয় জাদুঘর
সকাল ১০টা ৩০ মিনিটে ফাবুলা (জার্মানি, পোল্যান্ড ও নেদারল্যান্ডস), বেলা ১টায় স্পিনা (পানামা, যুক্তরাষ্ট্র), বেলা ৩টায় দ্য শোর অব লাইফ (চীন), বিকেল ৫টায় ধামের গান (বাংলাদেশ), সন্ধ্যা ৭টায় আগন্তুক(বাংলাদেশ)।

সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর
সকাল ১০টা ৩০ মিনিটে দ্য বার্ডস (পর্তুগাল), বেলা ১টায় ফ্রম স্ক্র্যাচ(রাশিয়া), বেলা ৩টায় দ্য হুইলবারো (ইতালি, সুইডেন, যুক্তরাজ্য), বিকেল ৫টায় দ্য গার্ডিয়ান অব স্টোরিজ (ইতালি, স্পেন, লাওস), সন্ধ্যা ৭টায় রিপাবলিক অব পিলিপিনাস (ফিলিপাইন)।

ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়াম, শিল্পকলা একাডেমি

সকাল ১০টা ৩০ মিনিটে ওয়াটার ক্যান গো এনিহয়ার (চীন), বেলা ১টায় বার্নিং (কাজাখস্তান), বেলা ৩টায় দ্য লেটার (রাশিয়া), বিকেল ৫টায় থ্রি ওয়েডিং অ্যান্ড ওয়ান এসকেপ (রিপাবলিক অব আবখাজিয়া, রাশিয়া) 

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা
সকাল সাড়ে ১০টায় রিপাবলিক অব পিলিপিনাস (ফিলিপাইন), বেলা ২টা ৩০ মিনিটে দ্য হাজব্যান্ড (ইরান), বিকেল ৪টায় ইন্দাস ইকোস (পাকিস্তান)।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম
বেলা ১১টায় মাই ফাদারস সন (চীন), বেলা ১টায় অ্যাবাউট মাই মম(তুরস্ক)

বিশ্ব চলচ্চিত্রের এই মিলনমেলায় আজ সারাদিনই মুখরিত থাকবে ঢাকার রাজপথ ও উৎসবের কেন্দ্রগুলো।