
বলিউডের শক্তিশালী অভিনেত্রী টাবু একসময় সঞ্জয় দত্তের সুপারহিট ছবি ‘মুন্না ভাই এমবিবিএস’-এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির প্রধান নারী চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন টাবু।
তবে নতুন পরিচালকের ছবিতে কাজ করতে অনীহা দেখান তিনি। তখন ‘হেরা ফেরি’ ছবির সাফল্যের কারণে টাবু ক্যারিয়ারের শীর্ষে ছিলেন এবং ঝুঁকি নিতে চাননি বলে ধারণা করা হয়। পরে সেই চরিত্রে সুযোগ পান গ্রেসি সিং।
‘মুন্না ভাই এমবিবিএস’-এ ডা. সুমন ওরফে ‘চিঙ্কি’ চরিত্রে গ্রেসি সিং দর্শকদের মন জয় করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবিতে সার্কিট চরিত্রে অভিনয় করা অভিনেতা আরশাদ ওয়ার্সি এই তথ্য প্রকাশ করেন।
২০০৩ সালে মুক্তি পাওয়া ছবিটি মাত্র ১০ কোটি টাকা বাজেটে তৈরি হয়ে আয় করে ২৩ কোটির বেশি। আজও এটি বলিউডের অন্যতম অলটাইম ব্লকবাস্টার হিসেবে পরিচিত।








































