
স্ত্রী ও শিশুপুত্রের মৃত্যুর তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। মানবিক বিবেচনায় আজ সোমবার (২৬ জানুয়ারি) তাকে ছয় মাসের জামিন দেওয়া হয়।
একাধিক মামলায় কারাবন্দি জুয়েল সাদ্দাম বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় কারাগারের গেটে তাকে মাত্র পাঁচ মিনিটের জন্য মৃত স্ত্রী ও নয় মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। প্যারোল না পাওয়ায় অ্যাম্বুল্যান্সে করে মরদেহ কারাগারের গেটে আনা হয়েছিল।
উল্লেখ্য, গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তারের পর থেকেই যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি।









































